ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ের সাংবাদিকদের হুমকি দিলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে কর্মরত সকল সাংবাদিক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:৩২

মিরসরাইয়ের কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।

সিনিয়র সাংবাদিক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, বণিক বার্তার প্রতিনিধি রাজু কমার দে, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, ইত্তেফাকের মো. ইউছুফ দৈনিক সকালের সময়ের প্রতিনিধি দিদারুল আলম সহ প্রমুখ। 

মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে।

সম্প্রতি সাংবাদিক আশ্রাফ এর উপর হামলার প্রতিবাদে নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লেখনি অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিকদের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছে। মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি