শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
"অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। সহকারী শিক্ষক মাহমুদা নাসরিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমানসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। শেষে প্রতিবন্ধীদের মাঝে একটি ট্রাই সাইকেল ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।
T.A.S / T.A.S
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান