রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা কমাতে যুবলীগের সতর্কীকরণ উদ্যোগ
মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন সেতু। দুর্ঘটনা কমাতে যুবলীগের স্বেচ্ছাশ্রমে সতর্কীকরণ ব্যানার ও সেফটি ওয়ার্নিং টেপ লাগানো হয়েছে। এই মহৎ উদ্যোগে প্রসংশায় ভাসছেন তারা।রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন সেতুর উপর প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা কমাতে বুধবার (১ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ স্বেচ্ছাশ্রম দেন দলের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুল হক ফরহাদের সভাপতিত্বে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রম দেন তারা। এ সময় পথচারীদের প্রসংশায় ভাসছিলেন তারা।
এসময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস বলেন, এই নির্মাণাধীন সেতুর উপরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। গত ২৪ আগস্ট কালুখালীর বোয়ালিয়া মোড় এলাকায় নির্মাণাধীন সেতুর উপর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং ২৬ আগস্ট এই সেতুর উপর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়। এছাড়াও ইতিপূর্বে এই সড়কে নির্মাণাধীন সেতুর উপর দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনা কমাতেই আমদের এই উদ্যোগ।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. ফজলুল হক ফরহাদ বলেন, আমার জানামতে এই সড়কের নির্মাণাধীন কয়েকটি সেতুর উপর ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা রোড চেন হাইওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমার দলেন কর্মীদের সাথে নিয়ে সেতু এলাকায় সড়কের দুপাশে বাঁশ গেড়ে সেফটি ওয়ার্নিং টেপ লাগিয়ে দিয়েছি, যাতে রাতে চালকরা খুব সহজেই বুঝতে পারেন এবং তারা সতর্ক হবেন। এছাড়াও সেতুর দুই পাশে চারটি ব্যানার দিয়েছি। ব্যানাবে লেখা আছে- ‘সাবধান ঝুকিপূর্ণ ব্রিজ’। আমাদের উদ্দেশ্য চালকদের সতর্ক করে সড়কে দুর্ঘটনা কমানো।
এসময় সড়কে চলাচলকৃত কয়েকজন যানবহন চালকের সাথে কথা হলে তারা জানান, এই সড়কে বেশ কয়েকটি সেতু সংস্কার হচ্ছে। সেতু সংস্কারের কাজ করার কারণে সেতু এলাকায় সড়টি অনেক শরু হয়ে গেছে, যে কারণে ঘটছে দুর্ঘটনা। সেতুগুলোর কাজও চলছে ধীরগতিতে। কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু কয়েকটি পিলার ফেলে রাখা হয়েছে। ওই পিলারগুলোও অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই মহৎ উদ্যোগের প্রসংশা করেন তারা।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত