ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন উজ্জ্বল বিশ্বাস


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৩

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (রেজিঃ নং বি-২০৯১) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৫ অনুযায়ী চট্টগ্রাম থেকে উজ্জ্বল বিশ্বাসকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চত করে গত বুধবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত এক পত্রে দেশের অন্যতম বৃহৎ শ্রম সেক্টর সড়ক খাতে কর্মরত শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় শ্রম ইস্যুতে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত কামনা করা হয়েছ।

উজ্জ্বল বিশ্বাস চট্টগ্রামে জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কর্মকাণ্ড বৃদ্ধিকল্পে একাধিক শ্রেণি-পেশার বেসিক ট্রেড ইউনিয়ন গঠন করেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, চট্টগ্রাম অটোরিকসা-অটোটেম্পো শ্রমিক লীগের (রেজিঃ নং চট্ট, ১৪৬৯) প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা হাইয়েচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট,২৮১৬) সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সদস্য এবং বিলস্-এলআরএসসি, চট্টগ্রাম সেন্টারের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত থেকে প্রচলিত শ্রম আইন ও শ্রমবিধি অনুযায়ী সকল শ্রেণি-পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চতুর্থ শিল্পায়নের বিশ্বে শ্রমিক আন্দোলন জোরদার করতে কাজ করে যাচ্ছেন।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন