ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৪২

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ এবং ভারতীয় বিভিন্ন ব্লগে নেত্রকোনায় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে এ মিথ্যা সংবাদ বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে শহরের বড় বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।  

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন,হেফাজত নেতা মাওলানা আব্দুল বারী,খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, নেত্রকোনা পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহাসহ অন্যরা।

এসময় পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহাসহ বক্তরা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি।  সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন হচ্ছে এ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

T.A.S / T.A.S

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত