ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ভারপ্রাপ্ত সভাপতি ইমন সম্পাদক আসলাম
ঢাকাস্থ ঝালাকটি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি আবু সালেহ আকন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ’র) সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে চলমান দায়িত্ব পালনের স্বার্থে, সহ-সভাপতি জাকির হোসেন ইমনকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আসলাম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়াতনে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সহ-সভাপতি জাকির হোসেন ইমনের যায়গায় নিজামুল হককে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়।
সভা শেষে ঢাকা রিপোটার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্ধ এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের বরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. হুমায়ন কবির; যুগ্ম সম্পাদক শামিম হাওলাদার (নয়া দিগন্ত); সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ); কোষাধ্যক্ষ রমজান আলী (সংবাদ); দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়); প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন); এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মিজানুর রহমান মিজান (প্রতিদিনের সংবাদ); আসাদ আল মাহমুদ (রাইজিং বিডি)।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ