মান্দায় দিনে দুপুরে বাড়িঘরে আগুন লুটপাটের পর জমি জবর দখলের চেষ্টার অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সাইদুর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়ে টিনসহ যাবতীয় আসবাবপত্র চুরি ও বাড়িঘরের জায়গা জমি জবর দখলের চেষ্টার ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় লোকজন পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত বাড়িঘরের সম্পত্তি নিয়ে অনেকদিন যাবৎ দুপক্ষের মধ্যে মামলা চলে আসছিল। উক্ত সম্পত্তি সাইদুর রহমান ভোগ দখলেই ছিল এবং কোটের মামলায় দু’পক্ষের শুনানী অন্তে সাইদুর রহমানের পক্ষেই রায় ঘোষণা করে আদালত।
তবে ৫ই আগস্টের পর সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির সুযোগ গ্রহণ করে একই গ্রামের মজির উদ্দীনের ছেলে সামসুল ইসলামসহ আরো ৮/১০ জন সাইদুর রহমানের বাড়ীঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বাড়িঘরের মালামাল লুট করে নিয়ে যায় এসময় তাদের হাতে সাইদুর রহমানের স্ত্রী গুরুতর আহত হলে চিকিৎসা করতে হাসপাতালে গেলে পরে সামসুল ইসলামের হুমকীর ফলে তারা এলাকায় আসতে পারে না। এই অনুপস্থিতির সুযোগ নিয়ে সামসুল ইসলাম সহ তার সঙ্গীরা অবৈধভাবে আবারো উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছ লাগাতে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে সাইদুর রহমান ও তাঁর পরিবারের লোকজন উপস্থিত হয়ে বাধা প্রদান করায় তাদের কে প্রণনাসের উদ্দেশ্যে মারপিট করতে গেলে এলাকার লোকজন বাধা প্রদান করলে সামসুল আলম সহ তাঁর সঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করে।
উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, আমি গরীব মানুষ সামান্য একটু জায়গা জমিতে আমার ঘরবাড়ি ছিল সেটাও এরা জালিয়ে পুড়িয়ে দিয়েছে এখন মানুষের বাসায় ভাড়া থাকছি। এই সন্ত্রাসীদের ভয়ে আমরা এলাকায় ঢুকতে পারছি না। আমাদের এই জায়গাটুকুও তাঁরা দখলের চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই আমার পরিবারের উপর যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
উক্ত ঘটনার বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান (ওসি) বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে বিষয়টি জমিজমা সংক্রান্ত। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান