ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৬:২৫

পিরোজপুরে ডিবিসির কর্মরত সাংবাদিক হাবিবুর রহমানের চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায় এর ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেন এর ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান বুধবার বিকেলে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে চিহ্নিত করে। এরপর পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসান এর বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘ দিন ধরে পিরোজপুর থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটার সাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত