নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোটে জমিজামার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ডিসেম্বর সোমবার সকালে গোত্রশাল গ্রামের ভেন্ডর সাদেক হোসেনের উপর হামলা ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভেন্ডর সাদেক হোসেন ও তার ভাই মনির হোসেনের মধ্যে জায়গায় জমিনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং আদালতে ও মামলা চলমান রয়েছে। এনিয়ে গ্রাম্যশালিশ ও হয়েছে অনেক বার। এতে কোন সুরাহা হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে গ্রামের কিছু মানুষ দ্বিধা-বিভক্ত হয়ে রয়েছে।
এতে গত সোমবার সকালে ভেন্ডর সাদেক হোসেনকে গোত্রশাল গ্রামের কামালের চা দোকানে ডেকে এনে এ বিষয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে গোত্রশালের নিজাম উদ্দিন (৪৪), মানিক (৪৫), হানিফ (৫৫), তাকে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি, ও মাফলার গলায় পেঁচিয়ে শারিরীক ভাবে নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে থানায় মুখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে। এবিষয়ে জানতে অভিযুক্তের সাথে মুঠোফোন একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার