ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৩:৪

চট্টগ্রামের মিরসরাইয়ে এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম রুবিনা আক্তার রুবি। রুবিনা আক্তার এর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে উকিল নোটিশ পাঠিয়েছেন সকিনা বেগম নামে এক ভুক্তভোগী নারী। 

ভুক্তভোগী সকিনা বেগমের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০২০ সালের মিরসরাই সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি দলিল নং ৭৯৩ ও ২৯৭১ দুটি রেজিস্ট্রি মাধ্যমে জমিদাতা মাহফুজুল আলম, মোঃ আলমগীর ও জসিম উদ্দিন সর্বপিতা মহরম আবুল খায়ের ওর সর্বমাতা মরহুমা ফাকিয়া বেগম থেকে খরিদ করেন। খরিদকৃত জায়গায় টিনশেড ঘর নির্মাণ করে রুবিনা আক্তার (৪৫) স্বামী শামসুল হকের কাছে ভাড়া দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পর রুবিনা বেগম বিভিন্ন অজুহাতে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। রুবিনার কাছে ঘর ভাড়া চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘর ভাড়া না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। ঘর ভাড়া পরিশোধের জন্য রুবিনা কে চাপ সৃষ্টি করলে তখন রুবিনা সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়া শুরু করেন। ঘরের মালিক দাবি করে ছকিনা আক্তার বলেন, ভাড়া আদায় করতে না পেরে ভাড়াটিয়া রুবিনা বেগমকে উকিল নোটিশ প্রেরণ করেন তিনি। কিন্তু এতেও কোন প্রকার পাত্তা দিচ্ছে না রুবিনা। ছকিনা বেগম বলেন টাকা দিয়ে খরিদ করা জমিতে ঘর উত্তোলন করে ভাড়া দিয়ে এখন আমি মহা বিপদে পড়েছি।

অভিযুক্ত রুবিনা জানান, স্থানীয় সাহাব মিয়া নামক এক ব্যক্তি এই জমির মালিক। তার নির্দেশে জমিতে ঘর নির্মাণ করে তিনি বসবাস করছেন। সাব মিয়ার সাথে আমার স্বামী একটি চুক্তি পত্র করেছেন। চুক্তি পত্র মোতাবেক ঘর নির্মাণ করে বসবাস করছি। ভাড়া দিতে হলে সাব মিয়াকে দেব ছকিনা কে তাকে আমি চিনি না।

T.A.S / T.A.S

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

ইংল্যান্ডে অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান

ডেঙ্গুর হটস্পট পিরোজপুর,প্রতিরোধে মাঠে জেলা পরিষদ

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান