নিখোঁজের ৯ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের
নেত্রকোনার মোহনগঞ্জে ৯ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এরআগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় অনিক। অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো.মানিক মিয়ার ছেলে। মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝো অনিক।
অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করেন।
নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।
অনিকের মা রোজিনা আক্তার বলেন, আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। থানায় জিডিও করছি।
উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মৌলা বলেন, অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে লেখাপড়াতেও ভালো ছিল। কিন্তু হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবরটি শুনে আমরাও হতবাক হই।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, থানায় জিডি হওয়ার পর থেকেই ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
T.A.S / T.A.S
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২