ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনায় মাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় ১ জন নিহত আহত-৩


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:২৫

নেত্রকোনার আটপাড়ায় ট্রাক চাপায় আয়নাল হক (৪৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার কাজান্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সাজুর ছেলে। আহতরা হলেন একই গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ (৩৫), হেলিম মিয়া (৫৫) ও জুয়েল (৩৮)।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে,বিভিন্ন এলাকা থেকে নেত্রকোনা সদরে অবস্থিত মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজারে প্রতি বৃহস্পতিবার ভক্তবৃন্দরা আসেন। মদন উপজেলার বাগজান গ্রামের আইনুল হক সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ৭-৮ জন মাজারে আসেন। রাতে বাড়ি ফেরার পথে আটপাড়া উপজেলার মদন-নেত্রকোনা সড়কের কাজান্তি নামক এলাকা রাত ১ টায় ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে আয়নাল হক মারা যান। রাস্তায় টহলরত আটপাড়া থানা পুলিশের সহযোগিতায় ও সাথে থাকা অন্য  এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়নাল হককে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা রাতেই আয়নাল হকের লাশ বাড়িতে নিয়ে যান। 

নিহতের প্রতিবেশী বাগজান গ্রামের রুবেল মিয়া জানান, মাজারে অনুষ্ঠান শেষে মধ্যরাতে বাড়ি ফেরার পথে তাদের অটোরিকশা কে একটি ট্রাক চাপা দেয়। খবর পেয়ে আমরা রাতেই নেত্রকোণা সদর হাসপাতালে যাই। আয়নাল হক ঘটনাস্থলেই মারা যায় আর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ট্রাক চাপায় অটো রিকশায় কয়েক জন যাত্রী কাজান্তি এলাকায় আহত হয় এমন খবরে রাস্তায় টহলরত পুলিশ তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। পরবর্তীতে খবর পেয়েছি একজন মারা গিয়েছে এবং লাশও নাকি বাড়িতে নিয়ে গিয়েছে। আমি মদন থানার ওসির সাথে কথা বলেছি, তিনি নিহতের বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন। 

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, আটপাড়া থানা থেকে নিহতের খবর পেয়েছি,তবে থানায় এ বিষয়ের কোনো অভিযোগ বা তথ্য আসেনি। আটাপাড়া থেকে খবর পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। 

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার