শেকৃবি’তে ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ চলছে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আয়োজনে ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ এর আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন হল অডিটরিয়ামে দিনব্যপি এই বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় ও এনএসডি হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত সারাদিন ব্যপি এই বিতর্ক প্রতিযোগিতায় ১৪ বিশ্ববিদ্যালয়ের ২৪ বিতার্কিক দল অংশ গ্রহণ করে।
নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ এর সভাপতিত্ত্বে উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, শেকৃবি’র এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, শেকৃবি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ডিবেটিং ক্লাবের সভাপতি কায়ুম কাফি ও সাধারণ সম্পাদক তৌহিদ আহম্মেদ আশিক। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আহবায়ক সাহেদ মাহমুদ।
এখানে উল্লেখ্য যে, সন্ধা ৬:০০ টায় এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেকৃবি’র উপাচার্য় অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত থাকবেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান