ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৫:৪৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়। সোমবার (২৪ মে) উপজেলার কায়েমপুর ইউনিয়ন ও গালা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকাল পৌনে ৬ টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া দক্ষিণপাড়ার সোনাই বিলে কয়েক দফায় বজ্রপাতের ঘটনা ঘটে। আকস্মিক বজ্রপাতের ঘটনায় ধানক্ষেতে কাজ করা শ্রমিকরা মাটিতে শুয়ে পরে। পরে গ্রামবাসীরা সোনাই বিল থেকে অচেতন অবস্থায় সাকেরা খাতুন (৫৫) ও হাশেম (২৫) সহ বেশ কয়েকজন কে উদ্ধার করে পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকেরা খাতুন ও হাশেম দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত সাকেরা খাতুন (৫৫) চিথুলিয়া দক্ষিণপাড়ার সোলায়মান সরকারের স্ত্রী ও হাশেম একই গ্রামের আজগর আলীর পুত্র। হাশেম ৬ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অপরদিকে একই সময় উপজেলার গালা ইউনিয়নের বড় দুগালি গ্রামে বজ্রপাতের ঘটনায় আজম ব্যাপারীর ছেলে নবম শ্রেণীর ছাত্র নাজমুল হোসেন (১৫) এর মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় আহতরা হলেন, চিথুলিয়া গ্রামের মোস্তফার স্ত্রী মরজিনা খাতুন (৪৫) ও ফয়জাল মোল্লার স্ত্রী রহিমা খাতুন (৫০)। সড়াতৈল গ্রামের আহতরা হলেন, আলহাজের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মৃত নেফাজ গ্রামানিকের স্ত্রী আমেনা খাতুন (৭০)।  বজ্রপাতে হতাহতের ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 
এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, প্রাকৃতিক দুর্যোগ ব্রজপাতে মৃত্যু পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি। উপজেলা ত্রাণ তহবিল থেকে বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬