নেত্রকোণার খালিয়াজুরীতে দয়াময় আশ্রমে আগুন
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের মেন্দীপুর গ্রামে রাতে সর্ব্ব ধর্ম্ম মিশন অন্তর্গত মেন্দিপুর জয় দূর্গা দয়াময় আশ্রমে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা যায়। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে আশ্রম পরিচালনা পর্ষদের সহসাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি'র নারী সদস্য মৌ চক্রবর্তী জানান, আশ্রমটিতে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত আনুমানিক দশটা পর্যন্ত প্রার্থনা করছিলেন দয়াময় ভক্তরা।
তিনি আরও জানতে পায়, প্রার্থনা শেষে আশ্রমের ভেতরে একটি মোমবাতি জ্বালানো ছিল। পরে ভক্তরা নিজেদের বাড়ীতে চলে যায়। পরদিন শনিবার (৭ ডিসেম্বর) প্রভাতকালীন প্রার্থনা করার জন্যে বেশ কয়েকজন ভক্ত এসে দেখতে পায় মন্দিরে আগুনে লেগেছে।
ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আশ্রমে আগুন লেগেছে। আগুনে আশ্রমে রাখা একটি খাট ও দয়াময় আসন পুড়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণার খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দয়াময় আশ্রমের লোকজনের সাথে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে দয়াময় আশ্রমের ভক্তরা শুক্রবার রাতে প্রার্থনা শেষে প্রত্যেকেই নিজ নিজ বাড়ীতে চলে যায়। স্থানীয়রা আরও জানান, এসময় একটি মোমবাতি জ্বালানো ছিল। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুন লেগেছে। এনিয়ে কেউ কোনো জিডি বা অভিযোগ করেননি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী