ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিস্কার করলো বিডি ক্লিন


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৪:২৩

পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে একঝাঁক তরুণ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতকে পরিস্কারের অভিযানে নেমেছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিস্কার কুয়াকাটাতে তুলে দিতে শতাধিক তরুন ও বয়স্করা শনিবার (০৭ জানুয়ারি) সকাল ১১ টায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। বিডি ক্লিন বরিশালের আয়োজনে এ কর্মসূচীর আয়োজন করে।

কুয়াকাটা জিরো পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে, দেশ পরিস্কারের শপথ নিয়ে সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয় তাদের এ কার্যক্রম এর পরে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্ক এলাকা সহ জিরো পয়েন্ট এলাকার সবগুলো স্পট পরিস্কার করেন।

তাঁদের এই প্রশংসনীয় কাজে সহযোগিতা করেন, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড, ট্যুর অপারেটরসহ স্থানীয় পর্যটন কেন্দ্রীক সকল ব্যবসায়ীরা।

বিডিক্লিন বরিশাল বিভাগীয় টিমের সাথে সৈকতকে পরিস্কার করতে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া সহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।

আয়োজনকারী বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের আয়োজক জায়েদ ইফরান জানান, দেশের বড় পর্যটন কেন্দ্রগুলোর একটি কুয়াকাটা। এখানে বিদেশের হাজারো পর্যটকদের আগমন হয়, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ চলে যায় যে কুয়াকাটা একটি অপরিচ্ছন্ন সৈকত। তাই আমরা এই অপরিচিত সৈকতকে পরিচ্ছন্ন করতে বরিশাল বিভাগীয় টিম কুয়াকাটা চলে এসেছি পুরো সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন করতে। তবে স্থানীয় মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এবং পরবর্তীতে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখবে সেই ওয়াদা করেছে। এমন একটি আয়োজনে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, দেশব্যাপী পরিচ্ছন্নতার আর এক নাম বিডি ক্লিন, তারা আজকে কুয়াকাটা এসেছে। কুয়াকাটা পরিস্কার হচ্ছে, আমরা স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা তাঁদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি, পরবর্তীতে সৈকত পরিস্কার রাখতে এই কার্যক্রমটা গুরুত্ব দিবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কারে আমরা বদ্ধপরিকর। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের সহযোগীতায় আমরা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কার করছি। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল সহযোগিতায় প্রস্তুত।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার