ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ বিকাল ৫:৫৬

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার(৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। 

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক  কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব),মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান,আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া,আবেদ রাজা,আশিক মোশারফ,আতাউর রহমান, দুরুদ মিয়া,মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি,সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।

এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন