ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৫৯নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৭-১২-২০২৪ রাত ১০:২৯

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানার মেরাজনগর ইউনিটে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখল ও মাদক বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে সব ধরনের বৈষম্য, অনিয়ম ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম খোকন, সভাপতি, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। মাহাবুব আলম কাজল, সাধারণ সম্পাদক, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী। আমিরুল ইসলাম টুটুল, সাবেক সভাপতি, মেরাজনগর ইউনিট। মোঃ তাওলাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। মোঃ হারুন আর রশিদ সেন্টু, সাবেক মেম্বার ও সাধারণ সম্পাদক, মেরাজনগর ইউনিট বিএনপি। হাজী আব্দুল মন্নান ফকির, বিশিষ্ট সমাজসেবক। মকবুল আহমেদ, সাবেক সহ-সভাপতি, মেরাজনগর ইউনিট বিএনপি।

সভাপতিত্ব করেন মেরাজনগর ইউনিট বিএনপির সভাপতি শেখ আব্দুল খালেক।সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক জহিরুল ইসলাম ও মো. রাহাত বসির।সভায় বক্তারা দেশব্যাপী চলমান সন্ত্রাস, মাদক এবং দখলবাজি রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়