ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ রাত ১০:৪৭
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগা ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় ওই কর্মী সভায় বগা ইউনিয়ন মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল  সিকদারের সঞ্চালনায় ও বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. মিজানুর রহমান খোকন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার,  উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সুইন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের  আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত সকলের সুস্থতা কামনা করেন। বিএনপির হাতকে শক্তিশালী করার জন‍্য তিনি বাউফলের সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন। 
তিনি আরও বলেন, মনোনয়ন পেলে তিনি বাউফলকে একটি সুন্দর বাউফল উপহার দিবেন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখার জন‍্য ধানের শীষে ভোট দেয়ার জন‍্য সকলকে আহবান জানান তিনি।
কর্মীসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি সমর্থিত দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা