কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলে ধাক্কায় অজ্ঞাত (৭০) এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী রহমান আদি জানান, তার বন্ধু শাকিলের মোটরসাইকেলের পিছনে বসে কারোয়ান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের সামনে দিয়ে হঠাৎ ওই বৃদ্ধ দৌড় দেয়।এ সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধ গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
তিনি আরো জানান,এ ঘটনায় আমার বন্ধু শাকিল গুরুতর আহত হয়ে মিরপুর ডেন্টালে চিকিৎসাধীন রয়েছে। আমিও সামান্য আহত হয়েছি ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,আজ রাতের দিকে কারওয়ান বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে।মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ