অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে র্যালী ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এসময় তিনজন নারীকে বিশেষ সম্মাণে ভূষিত করা হয়।
এদিকে একই দিন দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সভাপতি মুজিবর রহমানসহ অন্যন্যরা। এসময় পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাবলম্বী ৩ জন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার