ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দেবীগঞ্জ পৌর প্রকৌশলীর বিরুদ্ধে পাবলিক টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।পৌর এলাকার এলএসডি মোড়ে পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বলছে এখানে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে প্রকৌশলী বিল উত্তোলন করেছে ১৫ লাখ টাকারও বেশী।এছাড়াও এই কর্মকর্তার বিরুদ্ধে তথ্য দিতে অসহযোগিতার অভিযোগ রয়েছে একাধিক।

স্থানীয়দের অভিযোগ,২০২০ সালে প্রকৌশলী সাখাওয়াদ আলী দেবীগঞ্জ পৌরসভায় যোগদান করেন।তারপর থেকে তিনি সহকারী প্রকৌশল ও পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে।পৌরসভার মেয়র আওয়ামীলীগের নেতা আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন প্রকল্প বা কাজের নামে লাখ লাখ টাকা আত্মাসাত করেন তারা।জানা যায়,দেবীগঞ্জ পৌর এলাকার এলএসডি মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও পঞ্চাশ হাজার নারী পুরুষের উপকারের জন্য পাবলিক টয়লেট নির্মানে প্রকল্প নেয় পৌরসভা।স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে টেন্ডার আহবান করে।ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। ঠাকুরগাঁও রানীশংকৈল এলাকার মেসার্স ভাই ভাই ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে দেলয়ার হোসেন দেলু।

স্থানীয় হামিদার রহমান বলেন,এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি।তবে এখানে পাবলিক টয়লেট খুবই প্রয়োজন।স্থানীয় ব্যবসায়ী দুলাল হোসেন বলেন,এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান হয়নি।তবে মসজিদের পিছনে জানাজা নামাযের জায়গায় একটা টয়লেট নির্মান হয়েছে।মসজিদের মুয়াজ্জিনের কাছে চাবি থাকে। জানাযা নামাজ হলে খুলে দেয়া হয়। প্রতিবেদক পৌরসভায় কয়েকবার তথ্য চেয়েও তথ্য প্রদানকারী কর্মকর্তা হয়েও বারবার ঘুরিয়েও ঠিকমতো তথ্য দিচ্ছেনা প্রকৌশলী। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের দেলয়ার হোসেন দেলু বলেন, আমাদের জায়গা নির্ধারন করে দিয়েছে প্রকৌশলী। আমরা টয়লেট নির্মান করে পুরো বিল উত্তোলন করেছি।দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী জানান, নির্ধারিত জায়গা না পাওয়ায়, জানাজা নামায়ের মাঠে নির্মাণ করা হয়েছে।ফাইনাল বিল এখনো দেওয়া হয়নি।আমরা পাবলিক টয়লেটটি ইজারা দেওয়ার চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ