আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
ফরিদপুরের মধুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ ও বেগম রোকেয়ার জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে দুর্নীতি দমন ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
T.A.S / T.A.S
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা