বাউফলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার কুন্ড।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জান, বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম শহীদুল হক (সোহেল) ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল (ঝন্টু) তালুকদার, শিক্ষার্থী তুবা প্রমুখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় অনুশাসন এবং পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং একে অপরকে নিয়ে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার