আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পিরোজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
“দুর্ণীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন,দুণৃীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি এর আয়োজনে শহরের কৃষ্ণচুড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পরিচালক দুদক মো. আমিনুল ইসলাম সহ দুপ্রক, সনাক, ইয়েস সদস্য এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ শেখ সাঈদুর রহমান, সনাক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম,সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, টিআইবির এরিয়া মানেজার জহিরুল কাইয়ুম। বিভিন্ন সংস্থা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গনমাধ্যম কর্মী, ইয়েস সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দুর্ণীতি ডুবে যাওয়া বাংলাদেশকে এ দেশের তরুন সমাজ গত ৫ই আগস্ট স্বৈরাচারের দুর্ণীতির মুল উৎপাটন করে তাদের বিতারিত করে দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। তারা বলেন, যে সরকার তাদের দলের নেতার ছবি টাকায় ছাপায়, তারাই যদি সেই টাকার লোভ সামলাতে না পারে, তবে সে দেশের দুর্ণীতি কোদিন থামানো যাবেনা। দুর্ণীতি বাজদের কঠোরতম বিচারের মুখোমুখি করতে হবে, যা দেখে ভবিষ্যতে আর কেউ দুর্ণীতি করতে সাহস না পায়।
এর আগে সকালে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত