ইবিতে ২১ মাস পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু
দীর্ঘ প্রায় ২১ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সোমবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুরোদমে চালু হবে।
পরীক্ষামূলকভাবে চালুর দিন দুপুর বারোটার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। তিনি খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে বলেন। ভাইস চ্যান্সেলর ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। তিনি বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো। ভাইস চ্যান্সেলর ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।
ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের