ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কলেজের তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ মজিবুর রহমান বঙ্গবাসী বিরুদ্ধে


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ১২:৩৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম।

মজিবুর রহমান বঙ্গবাসী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তবে তিনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দাবি করে মজিবুর রহমান বঙ্গবাসী বলেন, রফিকুল ইসলাম তিনি কলেজের কেউ নন। আগে অধ্যক্ষ ছিলেন পরে ওই পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর কাছে কলেজের অধ্যক্ষের রুমের চাবি থাকায় বাধ্য হয়ে তালা কেটে প্রবেশ করা হয়েছে। অভিযোগকারী অধ্যক্ষ পরিচয় দেওয়া ঠিক করেননি।

অভিযোগ সূত্রে জানাগেছে, মজিবুর রহমান বঙ্গবাসীসহ কলেজের ৫ জন শিক্ষকের পরামর্শে গত ৭ ডিসেম্বর দুপুরে কর্তিমারী বাজারের ওয়ার্কশপের এক লোক ডেকে এনে হেস্কব্লেড দিয়ে তালা কেটে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। ওই দিন কলেজ বন্ধ থাকলেও সভা রয়েছে বলে শিক্ষকদের ডেকে আনা হয়। এসময় কলেজের এডহক কমিটির সভাপতি মমতাজ হোসেন লিপিসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও অধ্যক্ষ রফিকুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং কলেজের অধ্যক্ষের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইল হারানোর সম্ভবনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দাবি করে কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষের কক্ষের তালা আমি ভাঙ্গিনি। তবে কলেজের এডহক কমিটির সভাপতি মমতাজ হোসেন লিপি ও  প্রতিষ্ঠাতা মজিবুর রহমান বঙ্গবাসী মিলে তালা ভেঙ্গেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাবেক অধ্যক্ষ রফিকুল অধ্যক্ষ পদ হতে পদত্যাগ করেছেন। পরে কলেজের পরিচালনা কমিটি রেজুলেশ করে আমাকে অধ্যক্ষ ভারের দায়িত্ব দিয়েছেন।

তালা ভাঙার বিষয় মুঠোফোনে জানতে চাইলে কলেজের এডহক কমিটির সভাপতি ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. মমতাজ হোসেন লিপি বলেন, কলেজের প্রতিষ্ঠাতাসহ শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে তালা কেটে অধ্যক্ষের রুমে প্রবেশ করা হয়েছে। তবে রফিকুল কলেজের বর্তমানে অধ্যক্ষ নয়। তিনি অধ্যক্ষ পদ হতে পদত্যাগ করেছেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত