ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁয়ে "টংঘড়" বা "পাল" আজ বিলুপ্তির পথে


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ১:৪৬

হেমন্তের পর শীত,ঠিক এই সময়ের গ্রামবাংলার চিত্র এটি।ধানক্ষেতের ঠিক মধ্যখানে ধান চুরির ভয়ে,এই "ধুরা"(টংঘড়)(,আমাদের গ্রামের ভাষায় এটিকে বলা হয় "পাল")টাংগানো হতো।সন্ধায় খাওয়ার পর পরই তিন ব্যাটারি লাইট,কাঁথা কম্বল,লাঠি বল্লম নিয়ে এই "ধুরা" বা "পাল" ঘরে দু তিনজন মিলে অবস্থান করতাম।রাত যত গভীর হতো,শীত আর কুয়াশার তীব্রতা ততই বেড়ে যেত। "ধুরার" বাতায় ঝুলতো টিমটিম করে করোসিনের হারিকেন। দলবেঁধে শিয়ালেরা ডেকে উঠতো থেকে থেকে।মজার ঘটনা হলো,"পাল" থেকে বের হয়ে চতু্রদিকে টর্চলাইট মেরে একটি আওয়াজ দেয়া হতো "কে- রে-------  ? গভীর রাতের সেই আওয়াজ প্রতিধ্বনি হয়ে চলে যেত অ- নে- ক দুরে। একজনের সেই মায়াভরা আওয়াজ শুনে,মাঠের অন্য পাহারাদার রা একই সংগে সুর মিলিয়ে বলতো " কে- রে ------- ?প্রকম্পিত হয়ে উঠতো একটি এলাকা।কয়েকটি পালের লোকজন মিলে, মাঝে মধ্যে হাঁসের ডিম অথবা গরুমাংস দিয়ে সেই ধানক্ষেতে পিকনিকেরও আয়োজন করা হতো।যাকে বলতাম "বনভোজ"। আহ-- কি আনন্দ ! সে সময় ছিল মানুষের প্রচন্ড অভাব।যার কারণে কিছু নিম্নআয়ের মানুষ ধান চুরির কাজটি বাধ্য হয়েই বেছে নিত।আজ কমবেশী সবাই সাবলম্বী।তাই এ কাজটি সহজে কেউ করেনা,বিধায় "টংঘড়" বা "পাল" আজ বিলুপ্তির পথে।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন