লোহাগড়ায় ২৯৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা এবং তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের বিরুদ্ধে হামলার মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু।
৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। ১০ ডিসেম্বর সকাল ১০টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট লোহাগড়ার সি অ্যান্ড বি চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে ১৩ জন শিক্ষার্থী রামদা, লাঠি ও লোহার রড দিয়ে গুরুতর আহত হন। হামলার সময় অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার আসামিদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপন, সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমানসহ আরো ২৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে চরকরফা গ্রামের জুন্নু মুন্সি ও বয়রা গ্রামের আজাদ শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান