তুরাগে ড্রামট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, গুরুতর আহত ২
রাজধানীর তুরাগ থানাধীন দলিপাড়া খাজারডেক নামক এলাকায় ড্রামট্রাকের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
নিহত অটোরিকশা চালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নওগা জেলার দামইড়হাট থানার আর্জিআরা নগর গ্রামের মৃত মোহাম্মদ বয়রুদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে দলিপাড়া রানওয়ের সামনে প্রাইভেটকার এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ইজিবাইকের চালক মুক্তার হোসেন এবং ইজিবাইকের এক যাত্রী গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর পর ড্রাম ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাক সহ ট্রাকের হেলপারকে আটক করে তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন পথচারী এবং স্থানীয় জনতা।
মঙ্গলবার সকালে মাত্র দুই ঘন্টার ব্যবধানে দলিপাড়া এলাকার দুই স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুইটি ঘটে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে মাটিবাহী একটি ড্রামট্রাক বেপরোয়া গতিতে একটি উত্তরা থেকে বাউনিয়া যাওয়ার পথে দলিপাড়া খাজারডেগ এলাকা একটি অটোরিকশায ধাক্কা দিলে ঘটনা স্থলে অটোরিকশা চালকের মৃত্যু হয় এবং বিমানবন্দর রানওয়ের সামনে একটি প্রাভেটকার এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যাত্রী সহ ইজিবাইকের চালক গুরুতর আহত হয়। আহত দুজনকে উত্তরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করেছে তুরাগ থানা পুলিশ।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ