ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় নিখোঁজের তিনদিন পর চার সন্তানের জননীর লাশ উদ্ধার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৪:৩

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর চার সন্তানের জননী রাবেয়া বেগমের (৪৮) লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে থানা পুলিশ উপজেলার বাঘারদাড়ি গ্রামের নিহতের বাড়ীর সন্নিকটে টিউবওয়েলের পানিফেলা গর্ত থেকে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রতা ও অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় এই হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাঘারদাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী রাবেয়া বেগম (৪৮) গত রবিবার সন্ধায় পাশের বাড়ীর জৈনক এক ব্যক্তির বাড়ীতে টেলিভিশন দেখতে যান। টেলিভিশন দেখা শেষ করে তিনি বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ীতে ফিরে আসেননি। নিহতের সন্তানরা অনেক খোঁজাখুজি করেন। তারপরও তাকে খুজে পাওয়া যায়নি। এভাবে তিনদিন অতিবাহিত হয়। নিহত রাবেয়া বেগবের হঠাৎ নিখোঁজ হওয়ার ফলে পরিবারের নেমে আসে চরম হতাশা। এই অবস্থায় নিহতের মেয়ে তানজিলা খাতুন মঙ্গলবার সকালে মাকে খোঁজার জন্য আশেপাশে খোঁজ নিতে থাকে। এ সময় তাজুল ইসলামের বাড়ীর পাশে মায়ের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখে। একই সাথে কোনো কিছু টেনে নেয়ার চিহ্ন মাটিতে লক্ষ্য করে। এরই সূত্র ধরে ওই বাড়ীর টিউবওয়েলের পানি ফেলা গর্তে দেখে মায়ের ওড়নার কিছু অংশ ভেসে আছে। এই অবস্থায় তানজিলা খাতুন গর্তে নেমে মায়ের নিথর দেহ খুঁজে পায়।

এ সময় তিনি চিৎকার দিয়ে কাঁদতে থাকেন। তার কান্নকাটির শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। এ সময় তিনি পুলিশকে গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনায় তাজুল ইসলামের পরিবারের লোকজন ও তামিম পলাতক রয়েছে। স্থানীয়রা সন্দেহের তীর তামিমের দিকে করছে।

নিহতের ছেলে আলামিন জানান, বিগত পাঁচ মাস আগে পাশের বাড়ীর তাজুল ইসলামের ছেলে তামিমের সাথে আমাদের পারিবারিক ঝগড়া হয়। এ সময় তামিম গাছিদা নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। একই সাথে বিভিন্ন হুমকি দেয়। তামিমদের টিউবওয়লের গর্তে মায়ের লাশ পাওয়া গেছে। এই হত্যার সাথে তামিম ও তার পরিবারের লোকজন জড়িত বলে তিনি জানান।

এদিকে একাধিক প্রতিবেশীরা জানান, তাজুল ইসলামের ছেলে তামিম একাধিকবার রাবেয়া বেগমকে অবৈধ সম্পর্কের জন্য প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশ তৎপর রয়েছে। 

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়