মৎসজীবী দল উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পরিচিতি সভা অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মৎসজীবী দল ‘উত্তরা পূর্ব ও পশ্চিম’ থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উত্তরার আব্দুল্লাহপুর পলওয়ে কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনটির উত্তরা পশ্চিম থানার সভাপতি মো. হাফিজ আহম্মেদের সভাপতিত্বে ও পূর্ব থানার সভাপতি এরশাদ মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি ছিলেন —জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও বিশেষ অতিথি ছিলেন —জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন খান, মো. ওমর ফারুক পাটোয়ারী, মৎসজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মো. আমীর হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকী বিল্লাহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বৃহত্তর উত্তরার অন্যান্য থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনটির পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ