বেলিয়া ও এইচবিআরআই মধ্যে সমঝোতা
বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন (বেলিয়া) লিফট সেক্টরের একমাত্র সহযোগী প্রতিষ্ঠান, যা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, নীতি প্রণয়ন, সদস্য প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের ট্রেনিং প্রদান এবং ক্রেতাদের নিম্ন মানের নকল পণ্যের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগীতা করার লক্ষে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় (এইচবিআরআই) দেশ ব্যাপী নিরাপদ ও টেকসই নির্মাণের লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে বাংলাদেশে এলিভেটর, এসকেলেটরস ও লিফটের ইন্সটলেশন, অপারেশন ও মেইনটেন্যান্স গাইডলাইন প্রণয়ন, এবং লিফট সেক্টরের জন্য দক্ষ জনবল নির্মাণে প্রশিক্ষণ ও জন নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করাই হবে এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য এবং আমদানি নির্ভরতার পাশাপাশি এর যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে উভয়পক্ষ যৌথভাবে কাজ করতে আগ্রহী।মঙ্গলবার বিকাল ৪টায় এইচবিআরআই কনফারেন্স রুমে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) এর মহাপরিচালক মো আশরাফুল আলম এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন বেলিয়া’র সম্মানিত সভাপতি জনাব এমদাদ উর রহমান। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, (এইচবিআরআই) এর পক্ষে প্রিন্সিপাল রিসার্চ অফিসার জনাব নাফিজুর রহমান এবং বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন বেলিয়া’র পক্ষে সাধারণ সম্পাদক জনাব মো. শফিউল আলম উজ্জ্বল। এছাড়া উপস্থিত ছিলেন বেলিয়া’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং (এইচবিআরআই) প্রদস্থ কর্মকর্তাবৃন্দ।
T.A.S / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ