গাইবান্ধার সুন্দরগঞ্জে কাজী গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ও ভুরারঘাট এমইউ বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার চাকরিচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুরারঘাট এমইউ বহুমুখী ফাজিল মাদরাসার গাছ কাটার অপরাধে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ব্র্যাক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে কাজী সাখাওয়াত হোসেনকে চাকরিচ্যুত করা হয় এবং গত ২৩ আগস্ট এমপিও থেকে তার নাম স্থায়ীভাবে কর্তন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সম্প্রতি বেআইনিভাবে কাজী সাখাওয়াত হোসেন মাদরাসার ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইউক্যালিপটাস গাছ কর্তন করেন। এ নিয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন গত বুধবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে কাজী সাখাওয়াত হোসেনের স্ত্রী জানান, কোনোরূপ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিষ্ঠানের গাছ নয়, ব্যক্তি মালিকানা গাছ কর্তন করা হয়েছে।
জামান / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ