নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
"নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"এই স্লোগানে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৪ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রুপালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠানটির নারী সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনা জেলা শহরের সাতপাই ছোটগাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
রুপালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
সংস্থার সভাপতি আসমা আক্তার সেতুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা নারী নেত্র উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন নাহার লিপি,মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরনাহার বেগম প্রমূখ।
আলোচনা শেষে চেয়ার দখল, জলডাঙ্গা, বালিশ খেলা ও গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
T.A.S / T.A.S
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২