রৌমারীতে ৩ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামের রৌমারীতে ৩ ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ নতুন প্রস্তুতকৃত ৫০ হাজার টাকা মূল্যের ইট ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল সকাল সারাদিন ব্যাপী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের জন্তিরকান্দা ও যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারি পরিচালক মো. রেজাউল করিম।
ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, যেসব ইট ভাটার কাগজপত্র নেই এবং কৃষি জমি থেকে মাটি কেটে আনার অপরাধে ভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় রৌমারী ও যাদুরচর এলাকার এডিবি, এমজিএক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরএমজি ইট ভাটার মালিক না থাকায় প্রস্তুতকৃত ৫০ হাজার টাকার মূল্যের ইট ধ্বংস করেন। ইট ভাটাগুলো এক মাসের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পূণরায় ভ্রাম্যমান আদালত বসানো হবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান