ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নওয়াপাড়ায় ৭৪০ বস্তা সারসহ ট্রাক উল্টে ড্রাইভার আহত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ১:৩৫

যশোরের অভয়নগরে ইউরিয়া সার বোঝায় ট্রাক উল্টে ড্রাইভার গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার যশোর খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট নামক এলাকায়।

গাড়িতে আকিজ গ্রুপের ৭৪০ বস্তা সরকারী ইউরিয়া সার ছিল। আকিজ গ্রাপের প্রতিনিধি সাদিকুর রহমান জানান, আমাদের এই ট্রাকটি ফুলতলা লন্ডন ঘাট থেকে ৭৪০ বস্তা সার বোঝায় করে উত্তরাঞ্চলের পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পতিমধ্যে ভাঙ্গাগেট এলাকায় দূর্ঘটনার শিকার হয়েছে।  প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলাবার দুপুরে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি হঠাৎ উল্টে যায়। ট্রাকে অতিরিক্ত সার বোঝায় ছিল।

এসময় ট্রাকের ভেতরে থাকা ড্রাইভার আব্দুল মালেক গুরুতর আহত হলে  স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, কুষ্টিয়া -ট ১১-১০৮৮ নাম্বারের একটি ট্রাক উল্টে ড্রাইভার আহত হয়েছে। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার