ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৩:৩৪

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিক্সা মুখোমূখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা  জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সোনাহাট থেকে একটি অটোযোগে মোহাম্মদ আলী তার স্ত্রী মমেনা বেগম (৫৫) মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর (৩০)  আলীকে নিয়ে  ভূরুঙ্গামারীতে যাওয়ার সময়  ঘুন্টিঘর এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালকসহ চার যাত্রী  গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুন্নিকে মৃত্যু ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেনা বেগমও মারা যান। গুরতর আহত অবস্থায় মোহাম্মদ আলীসহ তিনজনকে  রংপুর মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটিকে আটক করে স্থানীয়ারা।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় মুন্নি আকতারকে  মৃত্যু অবস্থায় ও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। আহতরা অশংকাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণের করা হয়। গাড়িতে তোলার সময় মমেনা বেগম মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, দূর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা