ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে বেঁধে মারধর: অভিযুক্ত ইউপি সদস্যকে শোকজ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৪:৮

গাইবান্ধার সদরে চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোর হোসেন মিয়াকে রশি দিয়ে বেঁধে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) আহসান হাবীবকে শোকজ করা হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত আহসান হাবীব খোলাহাটি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসানের নির্দেশে আহসান হাবীবকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানি।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. মাহমুদ আল হাসান জানান, চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে ইউনিয়ন পরিষদ ভবনে রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তার নজরে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্য আহসান হাবীবকে কারণ দর্শানোর জন্য ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই নোটিশের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আহসান হাবীব মুঠফোনে বলেন, "হোসেনকে শাসন করার জন্য পরিষদ ভবনে হাত বেঁধে রাখা হয়। তবে তাকে মারধর করা হয়নি।"

এর আগে, রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সুপারি চুরির অভিযোগে কিশোর হোসেনকে ধাওয়া করে আটক করে স্থানীয়রা। পরে খোলাহাটি ইউনিয়ন পরিষদ ভবনের গ্রিলের লোহার রডের সঙ্গে তার দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় হোসেনের মাথা ও মুখ চেপে ধরাসহ তাকে মারধর করে কয়েকজন যুবক। প্রায় দুই ঘণ্টা ধরে আটক রাখার পর পরিবারের লোকজন ডেকে রাতেই হোসেনকে 'ভালো হওয়ার শর্তে' তুলে দেন ইউপি সদস্য আহসান হাবীব।

ভুক্তভোগী হোসেন মিয়া (১৫) খোলাহাটি ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।

T.A.S / T.A.S

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত

বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর; সিইও ফজ‌লে রাব্বী‌কে প্রত‌্যাহার

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার