পিরোজপুরে রিকের আয়োজনে প্রবীন বিষয়ক প্রকল্প পরিচিতি সভা
পিরোজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)র আয়োজনে প্রবীন বিষয়ক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিকের প্রবীণ বিষয়ক এরিয়া সমন্বয়কারি মো. ফারুক রহমানের সভাপতিত্ব প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
প্রকল্প পরিচিতিতে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, ও পারিবারিক বন্ধনে মর্যাদাপূর্ন জীবন যাপন নিয়ে আলোচিত হয়, পাশাপাশি বক্তাদের বক্তব্যে প্রবীণদের বিনোদনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।আর নয় বৃদ্ধ আশ্রম, সমাজ সচেতনতায় আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের সাথে প্রবীনদের অংশগ্রহনের জন্য সুযোগ করার আহবান জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা হাসপাতালের আরএমও ডা.মো নিজাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জাসদ জেলা সভাপতি সাইদুল ইসলাম ডালিম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক এসএম পারভেজ, উদীচী সভাপতি খালিদ আবু,ফিরোজ খান, জগৎ প্রিয় দাস, উন্নয়ন সংস্থা উদ্দীপনের প্রতিনিধি অমিত বিশ্বাস, খেলাফত হোসেন খসরু প্রমুখ।
T.A.S / T.A.S
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত