ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় জনসাধারণ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বালাসীঘাটের বটতলা মোড়ে স্থানীয় জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, কঞ্চিপাড়া ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়াসহ অনেকে। কর্মসূচিতে ভুক্তভোগী সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে মাসের পর মাস অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করছেন। এর ফলে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত ব্রহ্মপুত্র নদীর তীর সংরক্ষণ প্রকল্প এখন হুমকির মুখে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রশাসন যদি জরুরি ভিত্তিতে এই অবৈধ বালু ব্যবসা বন্ধ না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।"
বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ড্রেজার মেশিন বসিয়ে ট্রাক, ড্রাম ট্রাক, মাহিন্দ্র ও ভটভটি ব্যবহার করে হাজার হাজার টন বালু উত্তোলন ও পাচার করছে।
এর ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশাপাশি ফসলি জমিও চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অতি দ্রুত এই অবৈধ বালু ব্যবসা বন্ধ করে এলাকার পরিবেশ ও কৃষিজমি রক্ষা করা হোক।
T.A.S / T.A.S
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া