ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাবেক হুইপ ওহাব ও তাঁর ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৪:৪৯

সাবেক হুইপ ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব, তাঁর ছেলে শেখ কাফি সম্রাট ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদানসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে সোমবার (৯ ডিসেম্বর) যশোরের অভয়নগর থানায় এ মামলা করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. এমাদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু খাঁর ছেলে মো. কামাল হোসেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।অভিযুক্ত শেখ আব্দুল ওহাব উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এছাড়া শেখ কাফি সম্্রাট শেখ আব্দুল ওহাবের একমাত্র ছেলে। অপর অভিযুক্ত জিএম মনিরুজ্জামান মনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত জিএম আমিনুর রহমানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী কামাল হোসেনের নওয়াপাড়া বাজারে এসকে ট্রের্ডিং নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২০১৩ সালে মেসার্স মজুমদার ট্রেডার্স থেকে এসকে ট্রেডিং চিনি ক্রয় করেছে এমন দাবি করে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ও তাঁর ছেলে শেখ কাফি সম্রাট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০১৩ সালের ১৭ জানুয়ারি দুপুরে অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এসকে ট্রেডিংয়ের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে এবং ক্যাশ বাক্স থেকে ৮ লাখ টাকা নিয়ে যায়। এরপর বাদী কামাল হোসেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সহযোগিতা চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিতে থাকে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, শেখ আব্দুল ওহাব, শেখ কাফি সম্্রাট ও জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

T.A.S / T.A.S

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার