সন্দ্বীপ নিউ ইয়র্ক প্রবাসীর আগমন উপলক্ষে "বিশাল মিলন মেলা ও ভোজন সভার আয়োজন
সন্দ্বীপ মাঈটভাঙ্গা ইউনিয়নের দুই গর্বিত সন্তান নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সমাজসেবক,সংগঠক এবং তরুণ রাজনৈতিক ব্যাক্তিত্ব নুরুল আহাদ এবং নুর নবীর সন্দ্বীপে শুভাগমন ঘটেছে আজ ১১ ডিসেম্বর। এই উপলক্ষে এলাকার কয়েশ যুবক ও তরুন হোন্ডা মহড়া ও ফুলের তোড়া নিয়ে তাদের অভ্যর্থনা জানাতে ছুটে যায় সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে।সেখানে দুই সহোদর ভাইকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে প্রায় ৩ শতাধীক তরুন ও যুবক। তাদের আগমনকে আনন্দঘন করতে সকলে মিলে দুই ভাইয়কে স্বাগত জানিয়ে মুহু মুহু শ্লোগান দিয়ে শুভেচ্ছা জানায়।এর পর দুই ভাইয়ের পক্ষ থেকে তাদের নিজ বাড়িতে বার্ষিক মহা মিলন মেলা ও ভোজন সভার আয়োজন করা হয়।তাতে গ্রামের প্রায় সহস্রাধীক মানুষ অংশ গ্রহন করে।
উল্লেখ্য যে নুরুল আহাদ এবং নুর নবী নামের এই দুই ভাই সন্দ্বীপ মাঈট ভাঙ্গা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক,দানবীর এবং প্রবিণ রাজনীতিবীদ জনাব নজরুল ইসলাম এর ভাতিজা।তাদের পৈত্রিক বাড়ি মাইটভাঙ্গা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আব্দুল আজিজ মালাদারের বাড়ি প্রকাশ খন্ডিল্লারগো বাড়ি।
তাদের দুই ভাইকে বরণ করতে আসা শতশত তরুন যুবাদের কয়েকজন জানান নুরুল আহাদ এবং নুর নবী নামের দুই ভাইয়ের পরিবার দীর্ঘ অনেক বছর ধরে সমাজসেবা ও রাজনীতির সাথে জড়িত।মানুষের বিপদে আপদে ও মানবিক বিপর্যয়ে এলাকার মানুষ তাদের দ্বারস্থ হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমনিতে দুই ভাই তরুন ও যুবকদের কাছেে মানবিক যুবক হিসাবে পরিচিত।তাই ওনাদের আগমনের খবর পেয়ে আমরা আবেগ ও বিবেক এর তাড়নায় তাদের বরণ করতে এসেছি।
আগত নিউ ইয়র্ক প্রবাসী নুরুল আহাদ এবং নুর নবী বলেন আমাদের সমাজ একটি বৃহত্তর সমাজ এবং পুরো সন্দ্বীপ ব্যাপী এই সমাজের বিশেষ সুনাম রয়েছে। তাই সমাজের সকলকে একত্রিত করে ভাব বিনিময়ের জন্য আমরা এই বিশাল মিলন মেলা ও ভোজ সভার আয়োজন করেছি। ভবিষৎ এ প্রতি বছর এমন আয়োজনের আশা রাখছি আমরা।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান