ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছা আলোচিত চার সন্তানের জননী হত্যা মঙ্গলবার রাতে জানাজা শেষে দাফন সম্পন্ন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৬:৪৬

যশোরের চৌগাছার আলোচিত চার সন্তানের জননী রাবেয়া বেগম হত্যাকান্ডে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি করেন। এ দিন মাগরিব সন্নিকটে নিহতের মরাদেহ যশোরে ময়না তদন্ত শেষে বাড়িতে পৌছায় এবং এশাবাদ নামাজে জানাজা শেষে পারবিারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

হত্যার শিকার রাবেয়া বেগমের মেয়ে তানজিলা খাতুন বলেন, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে তার মায়ের মরাদেহ বাড়িতে এসে পৌছায়। তখন স্বজনহারাদের আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে উঠে। এশার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে তার পিতা বাদি হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। হত্যাকান্ডে জড়িত তামিম বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ পায়ের হোসেন বলেন, নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় গ্রামের তাজুল ইসলামের ছেলে তামিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ আসামি আটকে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রেখেছে।

উল্লেখ্য, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশির বাড়ির টিউবওয়েলের পানি রাখা গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয় চার সন্তানের জননী রাবেয়া বেগমের মরা দেহ। চাঞ্চল্য এই হত্যাকান্ডের খবরে হতবিহবল গোটা এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। হত্যার সাথে যেই জড়িত থাক না কেন তার বিচার হবে বলে স্বজনদের আস্বস্ত করেন।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়