উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ শিরোনামের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, এবং পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার বিশ্ববিদ্যালয়ে হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রয়োজনীয়তা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়েও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি) এর চেয়ারম্যান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রেজওয়ান খান, ইউএসটিসির সাবেক উপ-উপাচার্য ও বিজ্ঞানী প্রফেসর ড. নওসাদ আমিন, সিটি ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর রিমন ও ক্লাইমেট চেঞ্জ পলিসি ম্যানেজার এন্ড আসিক্রেডিটেড ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট এর উপদেষ্টা এ এস এম মারজান নূর।
এসময় আলোচকরা বলেন, ‘টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাকাওয়াত জামান সরকার। উক্ত, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন