হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ
হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করেন ২৪'এর গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
উপজেলা শহরের প্রাণ কেন্দ্র হাতিয়া দ্বীপ সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত দ্বিতল বিশিষ্ট হাতিয়া প্রেসক্লাব ভবনে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। একসময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মান সহ শিক্ষার হার ছিল লক্ষনীয়। কিন্তু ইতোপূর্বে হাতিয়ায় পরীক্ষার হল সমূহে নকল সাপ্লাই সহ নানান অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দ্বীপ সরকারি কলেজের এক শিক্ষক'কে গতবছর পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সকল শ্রণীর মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে তার ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে। এসময় হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান