ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় আগুনে পুড়ে নিঃস্ব দুই কৃষক পরিবার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১২:৪৭

রাজবাড়ীর পাংশায় হতদরিদ্র ‍কৃষকের বাড়িতে আগুন লেগে বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে নিঃস্ব হয়ে গেছে দুটি পরিবার। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে অগ্নিকাণ্ডের ‍এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, হতদরিদ্র সুরুজ প্রামাণিকের একটি বসতঘর, একটি রান্নঘর, একটি গোয়ালঘর ও একটি গরু পুড়ে গেছে। ‍এছাড়া আলী প্রামাণিকের একটি বসতঘর ও একটি রান্নঘর পুড়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে সুরুজ প্রামাণিকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বসতঘর ও গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে তাদের ডাক-চিৎকারে এলাকার এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরমধ্যে পাংশা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। ফায়ার সার্ভিসের দলটি আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল মণ্ডল বলেন, আগুন লেগে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যায় একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন স্থানীয়দের ও সরকারি সহযোগিতা ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়