ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় কিশোর কিশোরীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সেবা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৩:২৭

শরণখোলায় বুধবার বিকেলে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সেবা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহায়তায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা পবিবার পরিকল্পনা কার্যালয়ের এডিসিসি ডাঃ দ্বীন মোহাম্মদ। শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বিএসসি, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, ধানসাগর নলবুনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ ওহাব, খাদা গগণ মেমোরিয়াল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক প্রমূখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণসহ গণমাধ্যম প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় শরণখোলায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কিশোর কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ বাল্য বিবাহ নিরোধে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪