নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি মুজিবর রহমান - সম্পাদক মফিজুর রহমান
আনন্দঘন পরিবেশে যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এস এম মুজিবর রহমান সভাপতি ও মো. মফিজুর রহমান দপ্তরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।১১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন নব নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন।
অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সিনিয়র সহ- সভাপতি পদে মোজাফফর আহমেদ ও সহ-সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক পদে আশরাফ হোসেন প্রিন্স ও সহ সম্পাদক পদে সহকারী অধ্যাপক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ পদে মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক পদে শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক পদে তারিম আহম্মদ ইমন, নির্বাহী সদস্য পদে নজরুল ইসলাম মল্লিক ও শেখ আসাদুল্লাহ আসাদ নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি - সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নওয়াপাড়া প্রেসক্লাবে দুই বছর পরপর ভোটের মাধ্যমে ১৩সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাস। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ ও প্রভাষক আবিদ হাসান। আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত