ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

হয়রানিমূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন


কিশোরগঞ্জ প্রতিনিধি photo কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৩:৫৯

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে নিকলী উপজেলার জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি দীর্ঘদিন জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। আমি গত প্রায় ১০ বছর এই স্কুলে চাকুরী করা কালীন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলনা।হঠাৎ একটি চক্র ও আমার স্কুলের স্হানীয় দুইজন সহকারী শিক্ষক ও শিক্ষিকা (স্বামী-স্ত্রী) ও নিকলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চক আকতে থাকেন।

সেই সাথে সঙ্গে নিয়েছেন স্থানীয় ৪/৫ অভিভাবক যারা অর্থের জন্যই সারাদিন দানাই ফানাই করে বেড়ায়। তারাই মুলত আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এসব মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি ও মিডিয়াকে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার মানহানি করছে। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্তেরও দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন